প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থগিত হওয়া নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ মৌলভীবাজার এর আয়োজন করে। আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মানববন্ধনে রুহুল আমিন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন পরিষদের জেলা সমন্বয়ক আবু জামান চৌধুরী প্রমুখ।