প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ফরম পূরণে হাইকোর্টের আদেশ অমান্য করে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল রোববার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর শাখা মানববন্ধন করেছে। নগরের কাছারি বাজারে বেলা ১১টায় মানববন্ধন চলার সময় সংগঠনের সভাপতি আহসানুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, শিক্ষার্থীর অভিভাবক নজরুল ইসলাম, ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ।