মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে মেডিকেল রিপ্রেজেনটেটিভরা তাঁদের বেতন বৃদ্ধি ও সুযোগের সমতা বিধানসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি শেষে তাঁদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি ইউএনওর মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পেশ করেন। ইউএনও মোছা. ইয়াসমিন আক্তার স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।