মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘুষ ছাড়া চাকরি চাই’ শিরোনামে গতকাল সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের জেলা সভাপতি দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন এ কে আজাদ, এইচ এম ইমন, তুষার সেন, হায়দার শরীফ, রেজাউল ইসলাম, এ বি এম জিহাদ, শারমিন জাহান প্রমুখ। তাঁরা বলেন, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয় না। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কম মেধাবীরা চাকরির সুযোগ পান।