প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে নাশকতা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন করেছে কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ ১৬টি সংগঠন। এতে বক্তব্য দেন মিহির ঘোষ, সন্তোষ বর্মণ, সুভাষ শাহ রায়, মাহমুদুল গনি, তপন কুমার, অভিজিৎ, মিঠুন কুমার প্রমুখ। বক্তারা দেশে চলমান নাশকতার জন্য বড় দুই রাজনৈতিক দলকে দায়ী করেন। গাইবান্ধা প্রতিনিধি।