মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে নাটোরের কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আধা ঘণ্টার মানববন্ধন শেষে পরীক্ষার্থীরা জানায়, স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করেছে। কিন্তু ওই টাকার রসিদ দেয়নি বা বেতন বইয়ে তুলে দেয়নি। অথচ শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের জন্য ১ হাজার ১৬৫ টাকা নির্ধারণ করা রয়েছে। তবে স্কুলের প্রধান শিক্ষক আবদুল কাদের অভিযোগ অস্বীকার করে বলেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ২ হাজার ৫০০ টাকার বেশি নেওয়ার কথা নয়।