মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিক ইউনিয়নের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের একাংশ এর আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন বাচ্চু আহাম্মেদ, খন্দকার মানিক, সেলিম মিয়া, সুমন চৌধুরী প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শ্রমিকেরা বলেন, মনগড়া কমিটি দিয়ে সিএনজি স্ট্যান্ড পরিচালনা করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করতে হবে।