মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে রেভা. ডা. পিেয়রো পিচম ও পাবনার ঈশ্বরদীতে রেভা. লুক সরকারের প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে গতকাল মেহেরপুরের মুজিবনগরে মৌন মিছিল ও মানববন্ধন করেছে খ্রিষ্টান সম্প্রদায়। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন মুজিবনগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুমার মণ্ডলের নেতৃত্বে কেদারগঞ্জ বাজার থেকে একটি মৌন মিছিল বের করা হয়। পরে ইউএনও হেমায়েত উদ্দীনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।