মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত এলাকার মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে জলবায়ু দুর্যোগ থেকে তাদের বাঁচানোর দাবি করেছে। উন্নয়ন সংগঠন প্রান্তজন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে ওই দাবি করে ভুক্তভোগী মানুষ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে ওই দাবি জানানো হয়। গ্রামীণ জীবনযাত্রার টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রচারাভিযান সিএসআরএল ও অক্সফামের সহায়তায় দক্ষিণাঞ্চল ডুবে যাওয়া এবং নদীভাঙনের হাত থেকে উপকূল বাঁচানোর জন্য ওই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন আমরা বাঁচতে চাইয়ের আহ্বায়ক মো. আইয়ুব হোসেন, সমাজসেবক নূরে আলম খান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মোসাম্মৎ শাহনাজ পারভিন, মমতাজ বেগম, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা প্রমুখ।