প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মতলুবর রহমান খান। অধিকারের জেলা সমন্বয়ক আহসান হাবীব নারীর প্রতি সহিংসতার ওপর অধিকারের বিবৃতি পড়ে শোনান। পরে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা সভাপতি চাষী নুরন্নবী সরকার প্রমুখ। এ ছাড়া উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, বিডিএসসি ও ব্র্যাকের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।