প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে পাঠদানকারী শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং কলেজগুলো জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার দিনাজপুর কেবিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় কেবিএম কলেজের প্রধান ফটকের সামনে রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, উপাধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা, শিক্ষিকা শামসুনাহার ফেরদৌসী প্রমুখ। মানববন্ধন কর্মসূচি পালনের পর শিক্ষকেরা দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন।