মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সাংসদ শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ওই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মসূচি চলে। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ইসমাইল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। অভিযোগ প্রসঙ্গে সাংসদ শওকত আলী বলেন, ‘ইসমাইলের অন্যায় কাজে প্রশ্রয় দিই না, এ কারণে ইসমাইল ক্ষুব্ধ হয়ে ওই কর্মসূচি পালন করেছেন।’