মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার-প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ প্রতিক্রিয়ার নিন্দা জানিয়ে এবং তা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে সিলেটে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘চেতনা মঞ্চ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, মহানগর জাসদ সভাপতি জাকির হোসেন প্রমুখ বক্তৃতা দেন।