মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যালয়ের গাছ কেটে কাঠ চুরির অভিযোগে গতকাল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এলাকার কয়েকজন বলেন, প্রধান শিক্ষক তাসমিন আকতার কাউকে না জানিয়ে গত বুধবার বিদ্যালয়ের একটি মেহগনি কাছ কেটে চেরাই করতে দেন। কাঠের অর্ধেকটা তিনি এক আত্মীয়ের বাড়িতে রাখেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সকাল নয়টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় ও বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে। বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান শিক্ষককে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।