প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে জেলেদের নিরাপত্তার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় জেলেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধনে শতাধিক জেলে অংশ নেন। পরে বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহেশখালী জেলে জনসংগঠনের সভাপতি ভোগল জলদাশ, কোস্ট ট্রাস্টের পরিচালক সনত কুমার ভৌমিক; এস এম ইকবাল হোসেন, হেলাল উদ্দিন, আবুল বশর, আবদুল জব্বার প্রমুখ। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।