মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে৵ ফেনী শহরে সভা ও মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী সিটি কলেজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, ফেনী পৌরসভার কাউন্সিলর সেলিনা চৌধুরী, সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, ফেনী সিটি কলেজের প্রভাষক শহীদুল ইসলাম ও কলেজছাত্রী সালমা সাদিয়া।