প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখা। পার্টির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান ও সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য সুভাষ শাহ রায়, সন্তোষ বর্মণ প্রমুখ। বক্তারা ৪ ডিসেম্বর পার্টির সভাপতি সেলিমকে কথিত জঙ্গি সংগঠন জিহাদ মিশন থেকে ইন্টারনেটের মাধ্যমে হত্যার হুমকি প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।