মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বিভিন্ন মৌজায় জমির গড় মূল্য অর্ধেক কমিয়ে বর্তমান বাজারদর অনুযায়ী পুনর্নির্ধারণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে জেলা শহরের রাজবাড়ি সড়কে ওই কর্মসূচি পালিত হয়। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও নিবন্ধন মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি দেন। বক্তারা বলেন, জেলার জমির ক্রয়মূল্যের চেয়ে সরকার নির্ধারিত গড় মূল্য বেশি হওয়ায় ভূমি নিবন্ধন কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দুই বছর আগে সরকার সদর উপজেলার জমির গড় মূল্য নির্ধারণ করে। বর্তমান বাজারমূল্যের সঙ্গে এর মিল নেই।