মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পুলক রাউত (১৫) হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে ‘থুবাং আল-আমিন সবুজ সংঘ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, দরবস্ত ইউপি চেয়ারম্যান কামাল আহমদ প্রমুখ বক্তব্য দেন। ১০ ডিসেম্বর পুলক নিখোঁজ হয়। ১৮ ডিসেম্বর তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুজন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।