মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ওই মানববন্ধন হয়। শিক্ষার্থী নাহিদ হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়ক নাবিল নিয়াজ, শিক্ষার্থী ওয়াসীক উদ্দীন, শহীদুল্লাহ আহমেদ প্রমুখ। এ সময় তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহাল, একটি সুসংগঠিত স্থায়ী জাতীয় শিক্ষা কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে পরিকল্পনা গ্রহণ, শিক্ষা নিয়ে ‘বাণিজ্য’ বন্ধ করা ও সব ছাত্রের উচ্চশিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করা।