মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক সজীব ও মসিউর রহমানকে হত্যাকারীদের গ্রেপ্তার এবং সাতক্ষীরার সাংবাদিক অসীম চক্রবর্তী ও মনিরুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আযাদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সভাপতি আবু আহমেদ, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ সময় সজীব ও মতিউর রহমানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন।