প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা গতকাল শনিবার সকালে মানববন্ধন করেছেন। ২০ জানুয়ারি এই পরীক্ষা শুরু হওয়ার কথা। নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় আড়াই শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী সায়েমা আক্তার, উদ্ভিদবিদ্যা বিভাগের জিয়াউল হক, পদার্থবিজ্ঞান বিভাগের শহিদুল ইসলাম, রসায়ন বিভাগের আইয়ুব আলী, গণিত বিভাগের রেজাউল করিম, হিসাববিজ্ঞান বিভাগের মোতাহার হোসেন প্রমুখ।