মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে গতকাল দুপুরে মানববন্ধনে কলেজের স্নাতক তৃতীয় বর্ষের বিভিন্ন বিষয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, সেশনজট দূর করার নামে সিলেবাস শেষ না করিয়ে অযৌক্তিকভাবে স্নাতক তৃতীয় বর্ষের বিভিন্ন বিষয়ের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাঁরা পরীক্ষার সময়সূচি কমপক্ষে আড়াই মাস পিছিয়ে দিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। ২০ জানুয়ারি স্নাতক তৃতীয় বর্ষের বিভিন্ন বিষয়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।