মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষকেরা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি আবু মুসা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলার প্রতিনিধি আজিজুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার শামসুল হক, জলঢাকা উপজেলার তরিকুল ইসলাম, ডিমলা উপজেলার আবু বক্কর সিদ্দিক ও ডোমার উপজেলার আবদুল জলিল।