মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজনৈতিক সহিংসতাসহ সাম্প্রদায়িক হামলা-নির্যাতন বন্ধের দাবিতে আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রামে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের হলরুমে রাজু মোস্তাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মতলুবর রহমান, আহসান হাবীব, মো. শাহাবুদ্দিন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম