মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় সব ধরনের পণ্য বিক্রির সুযোগ পেতে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে উপজেলার ফরিদপুর, রসুলপুর ও জামালপুর ইউনিয়নের সহস্রাধিক লোক অংশ নেন। মিরপুর এলাকায় প্রতি সপ্তাহে শনি ও বুধবার গরু-ছাগল, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আজম মণ্ডল, রসুলপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন, বনগ্রাম ইউপির চেয়ারম্যান ফজলুল কাউয়ুম প্রমুখ। ইউএনও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মিরপুর হাটে সব ধরনের পণ্য ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হবে।