মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নাটোর শহরে শিক্ষার্থীরা মানববন্ধন ও শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টার দিকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শহরের মাদ্রাসা মোড়ে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে মানববন্ধন করে। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর তারা শোভাযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। শোভাযাত্রায় নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মসিউর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রমুখ নেতৃত্ব দেন।