প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইপলাইনের মাধ্যমে রংপুরে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকায় রংপুর বিভাগ সমিতির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বাসদের সমন্বয়ক আবদুল কুদ্দুস, বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মামুনুর রহমান, উদীচী রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক কাফি সরকার প্রমুখ।