মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরার উত্তরবাখর নগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাপস কুমার বিশ্বাসকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার রায়পুরা-বারৈচা সড়কের উত্তরবাখর নগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।