মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধন হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা ও বাসদ নেতা জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা ময়নুল হক, জেলা আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন পাহান প্রমুখ।