মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়ির বহরে জামায়াত-শিবিরের হামলার ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সিলেট নগরের চৌহাট্টা এলাকায় মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম, সমিঞ্চলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ অংশ নেন।