মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার নতুন সময়সূচির দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের কালীবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এ সময় তাঁরা ১৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তন, পরীক্ষায় প্রয়োজনীয় বিরতি না দিয়ে এক দিন পরপর পরীক্ষা অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে নতুন সময়সূচি দেওয়ার দাবি জানান।