মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (নিট) সিলেট কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির অন্তত ২৫ জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী হুমায়ূন রশীদ, ইকবাল হোসেন, মাহফুজ হাসান, শিরিনা বেগম, শায়েরা বেগম, শাহীদা পারভীন প্রমুখ বক্তব্য দেয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।