মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবিতে রংপুরে গতকাল বুধবার সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের জেলা আহ্বায়ক ও বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে নগরের প্রেসক্লাব এলাকায় পালিত এ কর্মসূচিতে পলাশ কান্তি নাগ, আব্দুস সাত্তার প্রামাণিক, শহীদুল ইসলাম, ইসলাম উদ্দিন, আহসানুল আরেফিন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষকে প্রতিনিয়ত সাবরেজিস্ট্রি অফিসে অনিয়ম ও হয়রানির শিখার হতে হয়। এখন যুক্ত হয়েছে বর্ধিত ভূমি উন্নয়ন কর। এটি প্রত্যাহার করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।