মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে মাদ্রাসার ছাত্র তানভির আহম্মেদ হত্যা মামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। গতকাল বুধবার শহরের আলাইপুর আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি তানভিরের পরিবারের সদস্যরাও অংশ নেয়। এ সময় বক্তব্য দেন তানভিরের বাবা সাইফুল ইসলাম, ভাই মোমিনুল ইসলামসহ মাদ্রাসার কয়েকজন শিক্ষক। বক্তারা বলেন, আসামিদের দ্রুত বিচার আইনে শাস্তি দেওয়া হোক। গত বছরের ১ সেপ্টেম্বর তানভিরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তাঁর বাবা মামলা করেন।