প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বয়স বাড়াও, নইলে বিষ দাও’ ব্যানার হাতে দাঁড়িয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, সেশনজটের কবলে পড়ে অনেক সময় শিক্ষাজীবন শেষ হতে না হতেই চাকরিতে যোগদানের বয়স শেষ হয়ে যায়। যে কারণে দেশে বেকারত্বের হার যেমন বাড়ছে, তেমনি শিক্ষার্থীরাও অসহায়ত্বের মধ্যে পড়ছেন। শিক্ষার্থীদের এমন সমস্যা থেকে উত্তরণের জন্য চাকরিতে যোগদানের বয়স বাড়ানোর বিকল্প নেই। মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষার্থী মো. মোমিন ইসলাম, অনিল প্রসাদ কুমার রায়, মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।