মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে গতকাল সোমবার টেলিযোগাযোগ আঞ্চলিক কার্যালয়ের কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের কাচারি বাজারে টেলিযোগাযোগ আঞ্চলিক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, আবদুস সালাম সরকার, জমশেদ আলী, আবদুল আউয়াল, ফিরোজ আহমেদ প্রমুখ।