মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের যাত্রীভাড়া বাড়ানোর চক্রান্ত, বেসরকারীকরণ বন্ধ এবং রেলওয়ের সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় বাসদ (মার্ক্সবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন। বক্তব্য দেন জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্রফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। বক্তারা বলেন, ২০১২ সালেও যাত্রীসেবা বৃদ্ধি ও লোকসান কমানোর কথা বলে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হয়েছিল। কিন্তু যাত্রীসেবার মান বাড়েনি, লোকসানও কমেনি। বক্তারা অবিলম্বে সরকারকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।