প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিস্তারের প্রতিবাদে ও মাদক প্রতিরোধে গতকাল শনিবার সকালে আগৈলঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীরা ‘মাদককে না বলুন’ ব্যানারসহ বিভিন্ন স্টিকার ও ফেস্টুন বহন করে। গৈলা-আগৈলঝাড়া সড়কের বিদ্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। মানববন্ধন শেষে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সরোয়ার দাঁড়িয়া, আবু সাইদ সরদার, সিনিয়র সহকারী শিক্ষক গোলাম সরোয়ার, নির্মল ভদ্র প্রমুখ।