প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সাংস্কৃতিক সংগঠনগুলো। গতকাল শনিবার বিকেলে নগরের অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। পরিষদের সভাপতি এস এম ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি শান্তি দাস, মুক্তিযোদ্ধা, গণসংগীতশিল্পী বিশ্বনাথ দাস মুনশী, সেক্টর কমান্ডারস ফোরাম মহানগর সম্পাদক কাজল ঘোষ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।