মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষক আশরাফ আলী বকাউল (৫৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার ছেংগারচর কলেজসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আদুরভিটি গ্রামের ওই কৃষককে গত ২১ জানুয়ারি রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৫ জানুয়ারি নিহত ব্যক্তির স্ত্রী নূরজাহান বেগম মামলা করেন।