প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশজুড়ে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সচেতন রায়গঞ্জবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার রায়গঞ্জ বাজারে গতকাল বুধবার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার আট শতাধিক মানুষ অংশ নেন। ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আল মাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।