মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছাতক পৌর শহরের তাহির প্লাজার সামনের সড়কে বেলা একটায় এই মানববন্ধন হয়। গত শনিবার সকালে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে শহরের কালীবাড়ি এলাকায় রিকশা থেকে নামিয়ে লাঞ্ছিত করে দুই বখাটে। এই ঘটনার প্রতিবাদে হওয়া মানববন্ধন চলাকালে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।