মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কোর্ট পয়েন্টে গতকাল শুক্রবার দুপুরে মানববন্ধন করে সম্প্রতি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা হাসপাতাল জামে মসজিদের ইমাম মুখলিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে ‘মাদানী কাফেলা বাংলাদেশ’ নামের একটি সংগঠন। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশও হয়। রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ওই সমাবেশে শাহজালাল ঐতিহ্য সংরক্ষণ পরিষদের মহাসচিব আবদুর রহমান সিদ্দিকী, সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবদুল মালিক চৌধুরী, সিলেটের জামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক বেলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা সমিতির সহসভাপতি সেলিম আহমদ ও মাদানী কাফেলা বাংলাদেশের সেক্রেটারি সালেহ আহমদ শাহবাগী বক্তব্য দেন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।