মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে মাদক ব্যবসা বন্ধের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সব ধরনের মাদক নির্মূলের দাবি করে বক্তব্য দেন সান্তাহার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাহবুবুল আলম, আওয়ামী লীগের নেতা কুদরত-ই-এলাহী, ইদ্রিস আলী, যুবদলের নেতা মামুনুর রশিদ, ব্যবসায়ী সাইফুর রহমান প্রমুখ।