প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সভাপতি সেলিম মিয়া, সদস্য লোকমান হোসেন, তারেক আইউব খান, শওকত আলী, ইয়াকুব আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে বেসরকারি শিক্ষকদের অষ্টম বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানান।