মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিবাহ রোধে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। বৈষ্ণব দাস উচ্চবিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বেসরকারি সংস্থা ব্র্যাক এর আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, বৈষ্ণব দাস উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাত আলী ও রফিকুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক মিনারা খাতুন প্রমুখ। বক্তারা বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।