প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদকে দল থেকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা গণজাগরণ মঞ্চ এর আয়োজন করে। কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতারাসহ এলাকার বিভিন্ন স্তরের কয়েক শ লোক অংশ নেন। এতে ব্রাহ্মণবাড়িয়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জিয়া কারদার সভাপতিত্ব করেন।