মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রংপুরে গতকাল রোববার ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন রংপুর জেলা শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের কাছারিবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি চলে। এ সময় সংগঠনের সভাপতি শেখ শহীদ মো. আব্বাসের সভাপতিত্বে কৃষ্ণ মোহন সরকার, এরশাদ আলী, রুহুল ইসলাম সরকার প্রমুখ তাঁদের দাবির পক্ষে বক্তব্য দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।