ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের থানা মোড়ে গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অর্ধশতাধিক সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী তরুণ দত্ত হত্যার বিচার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলার সংস্কৃতিকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় বক্তব্য দেন ফিরোজ খান, গোলাম মোস্তফা, গোপাল মোহন্ত, বাবু লাল প্রমুখ। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, হত্যাকারীদের শনাক্ত এবং তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ৮ ফেব্রুয়ারি ভোরে তরুণ দত্ত বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বর্ধনকুটি এলাকা থেকে তাঁর মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত তরুণ দত্তের স্ত্রী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।